Automax - ইনস্টল গাইড (Mac ও Windows) ━━━━━━━━━━━━━━━━━━━━━━ MAC (MacBook) এ ইনস্টল ━━━━━━━━━━━━━━━━━━━━━━ ধাপ ১: Illustrator বন্ধ করুন (Cmd + Q চাপুন)। ধাপ ২: পাঠানো zip ফাইলটা ডাবল-ক্লিক করে খুলুন (Unzip)। ভেতরে "Install Automax.command" নামে একটা ফাইল পাবেন। (ফাইলটা WhatsApp, ইমেইল বা ব্রাউজার দিয়ে এলে Mac সেটাকে ব্লক করে, এমনকি লেখে "damaged"। এটা স্বাভাবিক, ফাইল নষ্ট হয়নি। ডাবল-ক্লিক না করে নিচের Terminal পদ্ধতিতে চালালে ব্লক লাগে না।) ধাপ ৩: Terminal দিয়ে চালান (এই পদ্ধতিটাই সবচেয়ে নিশ্চিত): ১) Cmd + Space চেপে "Terminal" লিখে Enter চাপুন। ২) Terminal-এ লিখুন: bash (bash লিখে একটা স্পেস দিন, Enter দেবেন না) ৩) "Install Automax.command" ফাইলটা মাউস দিয়ে টেনে Terminal উইন্ডোর ভেতরে ছেড়ে দিন। ৪) Enter চাপুন। Downloads ফোল্ডারে ঢোকার অনুমতি চাইলে OK চাপুন। ৫) কয়েক সেকেন্ড অপেক্ষা করুন। "DONE." লেখা এলে যেকোনো কী চাপুন। ধাপ ৪: Illustrator খুলুন। উপরের মেনুতে যান: Window > Extensions > Automax (নতুন Illustrator-এ লেখা থাকে: Window > Extensions (Legacy) > Automax) ধাপ ৫: ID আর password দিয়ে Login করুন। Login-এর সময় ইন্টারনেট লাগবে। Mac এ সমস্যা হলে: (ক) ডাবল-ক্লিক করে "Install Automax.command is damaged and can't be opened. You should move it to the Trash" এলে: - "Move to Trash" চাপবেন না। "Cancel" চাপুন। - ফাইলটা নষ্ট না। Mac ইন্টারনেট থেকে আসা ফাইল ব্লক করেছে। - উপরের ধাপ ৩ (Terminal দিয়ে চালান) করুন। (খ) "Apple cannot check it for malicious software" লিখে ব্লক করলে: - Apple মেনু > System Settings > Privacy & Security এ যান। - নিচে স্ক্রল করে "Install Automax.command was blocked" লেখার পাশে "Open Anyway" চাপুন। - Mac এর পাসওয়ার্ড চাইলে দিন, তারপর আবার "Open" চাপুন। - তাও না হলে ধাপ ৩ (Terminal) করুন। (গ) Terminal-এ "Permission denied" আসলে: ধাপ ৩ ঠিকভাবে "bash" দিয়ে শুরু হয়েছে কিনা দেখুন (bash + স্পেস + ফাইল টেনে ছাড়া)। ━━━━━━━━━━━━━━━━━━━━━━ WINDOWS এ ইনস্টল ━━━━━━━━━━━━━━━━━━━━━━ ধাপ ১: Illustrator বন্ধ করুন (পুরোপুরি)। ধাপ ২: পাঠানো zip ফাইলের উপর RIGHT-CLICK করুন > "Extract All" > "Extract" চাপুন। (zip এর ভেতর থেকে সরাসরি চালাবেন না। আগে অবশ্যই Extract করবেন।) ধাপ ৩: Extract হওয়া ফোল্ডারে "Install Automax.bat" নামে ফাইল পাবেন। ডাবল-ক্লিক করুন। ধাপ ৪: "Windows protected your PC" (নীল উইন্ডো) এলে: "More info" চাপুন > তারপর "Run anyway" চাপুন। ধাপ ৫: কালো উইন্ডো খুলবে। "DONE." লেখা পর্যন্ত অপেক্ষা করুন। তারপর যেকোনো কী চাপুন। ধাপ ৬: Illustrator খুলুন। উপরের মেনুতে যান: Window > Extensions > Automax (নতুন Illustrator-এ লেখা থাকে: Window > Extensions (Legacy) > Automax) ধাপ ৭: ID আর password দিয়ে Login করুন। প্রথমবার ইন্টারনেট লাগবে। Windows এ সমস্যা হলে: (ক) অ্যান্টিভাইরাস বা Windows Defender ফাইল ব্লক করলে বা মুছে দিলে: - ফাইলটা "Allow" বা "Restore" করুন, তারপর আবার ডাবল-ক্লিক করুন। - এটা শুধু একটা ইনস্টল স্ক্রিপ্ট। ভাইরাস নয়। (খ) "INSTALL FAILED" বা "ERROR" লেখা এলে: - উইন্ডোর ছবি তুলে (বা Screenshot নিয়ে) আমাদের পাঠান। ━━━━━━━━━━━━━━━━━━━━━━ ইনস্টলের পরে সাধারণ সমস্যা ━━━━━━━━━━━━━━━━━━━━━━ ১) মেনুতে "Automax" দেখা যাচ্ছে না - Illustrator পুরোপুরি বন্ধ করে আবার খুলুন। (Windows: Task Manager থেকে Illustrator বন্ধ করুন। Mac: Cmd + Q।) - মেনুর নাম দেখুন: Window > Extensions অথবা Window > Extensions (Legacy)। - তাও না এলে ইনস্টলার আবার চালান, তারপর Illustrator আবার খুলুন। - Illustrator এর ভার্সন 2019 (v23) বা তার উপরে হতে হবে। ২) প্যানেলে "Loading Automax..." বা "Internet is needed the first time" লেখা - ইন্টারনেট চালু আছে কি না দেখুন। VPN থাকলে বন্ধ করে চেষ্টা করুন। - "Try again" বাটন চাপুন। - প্যানেল বন্ধ করে (Window মেনু থেকে) আবার খুলুন। ৩) Login করার সময় যে মেসেজ আসতে পারে - "Wrong ID or password": ID বা password ভুল। যেভাবে দিয়েছি ঠিক সেভাবে লিখুন (ছোট/বড় অক্ষর আলাদা)। - "Too many wrong tries": ৫ বার ভুল হয়েছে। ১৫ মিনিট অপেক্ষা করে আবার চেষ্টা করুন। - "Device limit reached": আপনার লাইসেন্সে যতগুলো কম্পিউটারের অনুমতি আছে সব ব্যবহার হয়ে গেছে। আমাদের জানান। - "This computer is blocked": এই কম্পিউটার ব্লক করা আছে। আমাদের জানান। - "License expired": মেয়াদ শেষ। নবায়ন করতে আমাদের জানান। - "Automax logged you out": আমরা আপনাকে লগআউট করেছি। আবার ID আর password দিয়ে Login করুন। - "Not enough rows left": আপনার রো (row) শেষ। আমাদের জানান। ৪) অন্য একাউন্টে ঢুকতে চাইলে - প্যানেলের উপরের লাইনে "Log out" লেখায় চাপুন। তারপর নতুন ID দিয়ে Login করুন। ৫) প্যানেল আপডেট - কিছু করতে হবে না। প্যানেল বন্ধ করে আবার খুললে নিজে থেকেই নতুন ভার্সন চলে আসে। ৬) Uninstall (মুছতে চাইলে) - মুছতে চাইলে আমাদের মেসেজ করুন। আপনার কম্পিউটারের জন্য ঠিক ধাপগুলো পাঠিয়ে দেব। কিছুতেই না হলে: সমস্যার Screenshot (ছবি) আমাদের পাঠান। সঙ্গে লিখুন Windows না Mac, আর Illustrator এর ভার্সন।